নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা সৃষ্টিতে কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ এবং পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নোঙর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠণের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে নদী-নালা, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে তাদের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা অবহিত করেন।
জেলা প্রশাসক মো. আবু সাইদ তার বক্তব্যে নোঙর নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আপনাদের কর্মকান্ডই প্রশাসনিক ও সামাজিক পর্যায়ে আপনাদের সংগঠণের অবস্থান নির্ধারণ করবে। তিনি নৌকা বাইচসহ নদী জলাশয় পরিবেশ রক্ষায় নোঙর নেতৃবৃন্দকে নির্ধারিত কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ নোঙর নেতৃবৃন্দের নিকট থেকে সংগঠণের কার্যক্রম অবগত হয়ে পরিবেশ রক্ষায় নোঙর এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট তিতাস নদীর পাড়ে আবর্জনা ফেলা বন্ধ করা, যানজট মুক্ত করতে রাস্তার পাশে গড়ে তোলা দোকান সরিয়ে নেয়া, রাস্তার সরকারী জায়গা ছেড়ে দিয়ে বিল্ডিং কোড মেনে বাসা বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী ও শাহ মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হাসান, জেসমিন আক্তার, অর্থ সম্পাদক আশিক মান্নান হিমেল, দপ্তর সম্পাদক আবুল হাসনাত অপু, আপ্যায়ন সম্পাদক আবু নাসের রতন, সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরী মঞ্জু, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার, আইন সম্পাদক এডঃ সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার। আরো উপস্থিত ছিলেন, তাহের উদ্দিন ভুইয়া, কার্যকরি সদস্য ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, জয়নাল আবেদীন, আল আমিন বিপু, মো. নিশাদুল ইসলাম, এ এইচ এম শাহিন আহমেদ, আলম রানা, ফেরদৌসী আক্তার, এম এ মমিন, আবু বক্কর খান, এড. রিপন।
আজকালের খবর/বিএস