শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬
নন্দীগ্রামে ৪১২ ফুট আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩৩)
বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে ৪১২ ফুট আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা বাজারে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল। 

এ সময় তিনি বলেন, নন্দীগ্রাম ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রণবাঘা বাজারে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তা নির্মাণের ফলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে স্থানীয়দের যে দুর্ভোগ পোহাতে হয়, তা কমবে। তিনি আরও বলেন, জনগণের প্রয়োজন ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অন্যান্য রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন- নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft