বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
উলিপুরে টেস্টি ট্রিটের শুভ উদ্বোধন
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ০)
কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’। বুধবার (৪ নভেম্বর) বিকালে  উলিপুর সোনালী ব্যাংকের নিচতলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নর্থবেঙ্গলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. হামিদুর রহমান।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপহার স্টোরের আব্দুল মান্নান, রনজিত কুমার দত্ত, এনামুল হক মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী,  রংপুরের এরিয়া ম্যানেজার মো. রায়হান শেখ এবং রংপুর রিজিওনালের অডিট কর্মকর্তা মো. জাহিদ হাসানসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।

নতুন এ প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, উলিপুরে এ ধরনের খাবারের প্রতিষ্ঠানের যাত্রা স্থানীয় মানুষের জন্য নতুন একটি সুযোগ তৈরি করবে। মানসম্মত খাবার ও ভালো সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা টেস্টি ট্রিটের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft