বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
কসবায় পুলিশের অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জামাল মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জামাল মিয়া উপজেলার ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft