বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
বগুড়া নগরীর উন্নয়নে সুধী সমাবেশ, উঠল নানা দাবি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ০)
বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর শহীদ টিটু মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আলী সঞ্চালনা করেন।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই এবং মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এ ছাড়া বক্তব্য দেন লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুনর রশীদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মীর্জা সেলিম রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান, জামিলুর রহমান জামিল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাবেক কাউন্সিলররা।

সমাবেশে বক্তারা বগুড়া নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, সড়ক প্রশস্তকরণ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বক্তারা ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদেরও দাবি জানান। তাঁদের মতে, ওই এলাকার অবৈধ দোকানপাটের কারণে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ ছাড়া নগরীর বড় ওয়ার্ডগুলোকে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে পুনর্বিন্যাসের বিষয়েও মতামত তুলে ধরেন বক্তারা। তাঁদের মতে, ওয়ার্ড পুনর্বিন্যাস করা হলে নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।

সমাবেশে বক্তারা বগুড়াকে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft