সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
শ্রীনগরে ব্রাহ্মণখোলা আনোয়ারা বেগম প্রাথমিক বিদ্যালয়ে চুরি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ২০৮)
শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণখোলা গ্রামের ওই স্কুলের অফিস কক্ষে চুরি হয় বলে ধারনা করা হচ্ছে। 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহিনা বেগম। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে শাহিনা বেগম জানান, স্কুলে চুরির ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার জন্য এসেছেন। 

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতের কোন এক সময় চোর তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা আনোয়ারা বেগম প্রাথমিক বিদ্যালয় ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে অফিসকক্ষে প্রবেশ করে ক্যাবিনেটের ড্রয়ারের তালা খুলে কম্পিউটার, ইলেক্ট্রনিক সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এলাকায় চোরের উপদ্রুপ বেড়ে গেছে। শ্রীনগর উপজেলা প্রাথমিক 

শিক্ষা অফিসার জায়েদা আক্তার বলেন, এ ঘটনায় শ্রীনগর থানায় জিডি করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft