শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ এএম   (ভিজিট : ২)
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭৩ জনের পরিবারকে মোট ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উদ্যোগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. জাহিদ হোসেন।

এ সময় বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে যানবাহন চলাচলে চালক, মালিক ও যাত্রীদের সচেতন হতে হবে। যাতে আমরা রাস্তায় সঠিকভাবে চলাচলের মাধ্যমে সড়ক দুর্ঘটনার ভয়াবহ অবস্থা থেকে নিজেদের রক্ষা করতে পারি।

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের প্রত্যেক পরিবারকে ৫ লাখ করে এবং আহত ৮ জনের মধ্যে ১৪ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মো. মনজুরুল ইসলাম, এজেডএম রেজওয়ানুল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft