শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ১১)
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর একটি টিম।  এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারের উত্তর দিকে বাটিকামারী ব্রিজ সংলগ্ন মৃত দলিল উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‍্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প), একটি আভিযানিক দল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি  মাইক্রোবাস জব্দ করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft