শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৪)
লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবি যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভার প্রশাসক সম্রাট খীসা।

সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, সনাকের সদস্য আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, টিআইবি এরিয়া ম্যানেজার আবদুর রব খান প্রমুখ। 

সভায় প্রধান অতিথি সম্রাট খীসা তার বক্তব্যে বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার গতি আনতে একটি বেসরকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। নিয়মিত ময়লা অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। খোলা ড্রেনের উপর স্লাব দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে নাগরিকদের ভূমিকা ব্যাপক। প্রত্যেক লোক তার ময়লা নির্ধারিত স্থানে রাখলে পৌর তা নিয়ে আসবে। তিনি নাগরিকদের সচেতন করতে সনাক-টিআইবি সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

এসময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সনাকের অন্যান্য সদস্য, এসিজি- ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft