শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রকাশে সহযোগিতা চেয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ১৪)
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে আগামী ১১ অক্টোবর ২০২৬, রোববার দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সম্মেলন ২০২৬’। সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

ম্যাগাজিনটিতে সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় নানা দিক তুলে ধরে প্রবন্ধ ও কবিতা প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রকাশের সুযোগ থাকছে।

আয়োজনটি সফল ও সমৃদ্ধ করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান।

আয়োজকরা জানান, সিলেটের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী সিলেটিদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মানবতার কল্যাণ ও কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয়ে সম্মেলন ২০২৬ সফল করতে সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ কামনা করা হয়েছে।

সম্মেলনের মাধ্যমে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আগামী দিনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft