শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ০)
লক্ষ্মীপুরে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪১.২৯ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৮১। তবে বেশীর ভাগ কলেজের পাসের হার অবস্থা ভয়াবহ। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় জেলায় মোট ৪৭ কলেজে ৮৭৭৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে মাত্র ৩৬২৪ জন। এ দিকে সরকারি মহিলা কলেজে ৯৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩১৫ জন পাস করে। সদর উপজেলার দালাল বাজার ডিগ্রী কলেজে ৪৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮১ জন। 

মান্দারী জিল্লুর রহিম কলেজে ১২৭ জন অংশ নিয়ে ১৫ জন পাস করে। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজে ৬২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১৭ জন পাস করে। ভবাণীগঞ্জ ডিগ্রী কলেজে মোট ১৯৮ জন অংশ নিয়ে পাস করে ৪৫ জন,রায়পুর সরকারী কলেজে ৪২৬ জন অংশ নিয়ে পাস করে ১৩৮ জন রামগতি উপজেলার আসম আবদুর রব সরকারী কলেজে ২৩৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৭০ জন। 

সদর উপজেলার দত্তপাড়া কলেজে ১৭২ জন অংশ নিয়ে পাস করে ২৩ জন, জনতা ডিগ্রী কলেজে ২১১ জন অংশ নিয়ে পাস করে ৩০ জন, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১২ জন।

 তবে বেসরকারি কলেজের মধ্যে রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ৩৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৬৮ জন পাস করে এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন, রায়পুর ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমীতে ১৩০ জন অংশ নিয়ে ১২৮ জন পাস করে এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। শহরের বাগবাড়ি ন্যাশনাল আইডিয়াল কলেজে ৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৪ জন পাস করে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft