শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ এএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ১২:২৮ এএম  (ভিজিট : ১)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ  প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির অর্থায়ন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এ চুক্তি সই হয়।

চীনের সিএমইসি গ্রুপ-এর উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে অর্থায়নের সঙ্গে যুক্ত রয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ডিবিএস, এনডিবি এবং ব্যাংক অফ চায়নাসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।

চীনে অনুষ্ঠিত অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। চীন ও বাংলাদেশের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার প্রতিনিধিরাও  এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি তা থেকে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। এতে একদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় চাপ কমবে, অন্যদিকে বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে প্রকল্পটি।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft