শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৩৫)
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এর আগে সোমবার (৩ নভেম্বর) তিনি জাতীয় সংসদে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজও শুরু করেন।

এরপর তিনি বিকাল তিনটায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন অধিবেশনে অংশ নেওয়ার পর সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে মির্জা আব্বাস সংসদে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft