মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
খালিয়াজুরীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৮:১৮ পিএম  (ভিজিট : ৫)
নেত্রকোণার খালিয়াজুরীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার( ১ সেপ্টেম্বর) টানা বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য শোভাযাত্রার  মধ্যদিয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপি’র আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

খালিয়াজুরী নতুন বাজার হইতে বর্ণাঢ্য র্্যালিটি শুরু হয়ে খালিয়াজুরী কলেজ, থানা মোড়, প্রেসক্লাবের মোড়,হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার  চত্ত্বরে র‍্যালিটি শেষ হয় এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও  বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি নেত্রকোনা -৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর,  তার বক্তব্যের মাধ্যমে  বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজ দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
 
উপজেলা বিএনপি’র সভাপতি  মো. আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান তালুকদার কেষ্ট এর সঞ্চালনায় আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। 

সভায়  বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, মো. মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ। 

এ সময় বিএনপি নেতা আলী হাসান চৌধুরী পিন্টু, মোঃ আলমগীর হোসেন,  মো. ফুল মিয়া, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদলের আহ্বায়ক নেতা এনামুল হক ছোটন, সদস্য সচিব রাজিব হাসান পলাশ, কৃষক দলের নেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্র দলের নেতা মাজহারুল হক পলিন, ইয়াসির আরাফাত হৃদয়, ও বিএনপি নেতা মো. আব্দুল মান্নান চৌধুরী, , রিয়াজ উদ্দিন তালুকদার সুখন সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো জনতা উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft