বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
দেশ গড়ার এই নতুন যাত্রায় কোনো ফ্যাসিস্টের স্থান হবে না: এমপি রনি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ২৬)
‘সবার আগে বাংলাদেশ গড়ার নতুন যাত্রায় কোনো ফ্যাসিস্টের স্থান হবে না’- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। 

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। তার নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে পথসভায় রনি এসব কথা বলেন। 

কর্মসূচিতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওয়্যারলেস গেট এলাকায় জড়ো হন। তবে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু করা যায়নি। বৃষ্টি কমার অপেক্ষায় কয়েক ঘণ্টা সড়ক, আশপাশের দোকানপাট ও বিভিন্ন ভবনের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে বৃষ্টি না কমায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর বৃষ্টির মধ্যেই আনন্দ উল্লাসে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি  নগরীর নলজানী ওয়্যারলেস গেট থেকে করে হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে নেতৃত্ব দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম.মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, এড. শহীদুজ্জামান,  এড.মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম,  সাইফুল ইসলাম টুটুল, অধ্যাপক নজরুল ইসলাম,গাজী সালাউদ্দিন, সরকার জাবেদ সুমন, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন,  ফারহাজ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। 

পথসভায় রনি বলেন, আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার আস্ফালন করছেন, আর দেশের কিছু কুলাঙ্গার তা ফলাও করে প্রচার করছে। ইতিহাসে কোনো পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই। সবার আগে দেশ গড়ার এই নতুন যাত্রায় কোনো ফ্যাসিস্টের স্থান হবে না।

পথসভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফেরাত কামনা করেন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয়তাবাদের রাজনীতি করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সবার আগে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো প্রকার আপস করা হবে না।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft