বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার শেরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্ট শফিকুল আলম তোতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া ও শেরপুর বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এ সময় উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল ও মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু ও বদিউজ্জামান বদিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা এবং সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আজকালের খবর/এমকে