শনিবার ২৯ আগস্ট ২০২৬
কুয়ালালামপুরে ক্যারিয়ারভিত্তিক উচ্চশিক্ষায় ইয়েস ইন্টারন্যাশনাল কলেজ
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পিএম   (ভিজিট : ১৩)
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ক্যারিয়ারমুখী ও শিল্পভিত্তিক শিক্ষার সুযোগ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে ইয়েস ইন্টারন্যাশনাল কলেজ । ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি মালয়েশিয়া ও বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াট ইয়াপের উদ্যোগে ‘ইয়েস একাডেমি’ নামে যাত্রা শুরু হয়। পরে ২০১৭ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইয়েস ইন্টারন্যাশনাল কলেজ রাখা হয়। কলেজটির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে ১০ হাজারের বেশি শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন।

কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে মেগান অ্যাভিনিউ টু, জালান ইয়াপ কুয়ান সেং এলাকায় কলেজটির ক্যাম্পাস অবস্থিত। প্রতিষ্ঠানটির অবস্থান পেট্রোনাস টুইন টাওয়ার থেকে প্রায় পাঁচ মিনিটের দূরত্বে। বাণিজ্যিক ও আর্থিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এ এলাকায় বিভিন্ন অফিস, শপিংমল, খাবারের দোকান ও গণপরিবহণের সুবিধা রয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি পেশাজীবী ও শিল্পখাতের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগও রয়েছে।

ইয়েস ইন্টারন্যাশনাল কলেজ-এ ব্যবসা, কম্পিউটার সায়েন্স, হিসাববিজ্ঞান, চারুকলা, ইংরেজি, আতিথেয়তা, শিক্ষা ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি প্রোগ্রাম মালয়েশিয়ান মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (এমকিউএ) কর্তৃক স্বীকৃত বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটির বিভিন্ন কোর্সে। ব্যবসায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ম্যানেজমেন্টভিত্তিক কোর্সের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে পড়াশোনার সুযোগ রয়েছে। সৃজনশীল ক্ষেত্রে আগ্রহীদের জন্য গ্রাফিক ডিজাইন ও ভিজ্যুয়াল কমিউনিকেশনসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া লজিস্টিকস ও সাপ্লাই চেইন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। হিসাববিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) পেশাগত যোগ্যতা অর্জনের পথ। কলেজটির কোর্স কাঠামোয় সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি পর্যায়ের বিভিন্ন শিক্ষার সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও প্রতিষ্ঠানটিতে ভর্তির ব্যবস্থা রয়েছে। বিদেশি শিক্ষার্থীরা নির্ধারিত প্রোগ্রাম নির্বাচন করে প্রয়োজনীয় শিক্ষাগত ও পরিচয়সংক্রান্ত কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারেন। মালয়েশিয়ার বহুজাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশে কুয়ালালামপুরে পড়াশোনা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ এবং পেশাগত পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।

কলেজ কর্তৃপক্ষের মতে, তাদের শিক্ষাক্রমে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক ও শিল্পখাতনির্ভর দক্ষতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়। এ কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের বিষয়টি কোর্স পরিকল্পনায় গুরুত্ব পায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় কুয়ালালামপুরে অবস্থান, বিভিন্ন বিষয়ে ক্যারিয়ারমুখী কোর্স, পেশাগত হিসাববিজ্ঞানের এসিসিএ পথ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ এবং নির্বাচিত প্রোগ্রামের এম-কিউ-এ স্বীকৃতি এসব কারণে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য ইয়েস ইন্টারন্যাশনাল কলেজ একটি বিকল্প হতে পারে।

Ajkaler Khobor/MK

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft