শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা এড়াতে ' অপহরণের নাটক', মিথ্যা মামলায় পাওনাদার জেলে!
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১২২)
নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা শোধ না করে উল্টো পাওনাদারের ওপর চাপ সৃষ্টি করতে আত্মগোপনে গিয়ে 'অপহরণের নাটক' সাজানো ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে আল মাহমুদ আচাব নামে এক যুবকের বিরুদ্ধে। এ মামলায় বর্তমানে কারাবন্দী রয়েছেন পাওনাদার ছানোয়ার হোসেন।

অভিযুক্ত আচাব উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আচাব নিজের পরিচালিত এনজিওর লোকসান মেটাতে এবং আত্মীয় ছানোয়ারকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই দফায় ১৩ লাখ টাকা ধার নেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় ছানোয়ার আদালতের দ্বারস্থ হন।

মামলার চাপ ও দেনা থেকে বাঁচতে আচাব নিজে নিখোঁজ হয়ে অপহরণের নাটক সাজান। পরে বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে পারিবারিক বৈঠকে ভুল স্বীকার করে ৪৫ দিনের মধ্যে টাকা ফেরতের আশ্বাস দেন তিনি। কিন্তু কিছুদিন পর আচাব উল্টো ছানোয়ারের বিরুদ্ধেই মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ ছানোয়ারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

ভুক্তভোগী ছানোয়ারের স্ত্রী নাসিমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "অবসরপ্রাপ্ত স্বামীর পেনশনের টাকা ধার নিয়ে ফেরত না দিয়ে উল্টো মিথ্যা মামলায় তাকে জেলে পাঠাল। আমি আদালতের কাছে স্বামীর জামিন ও টাকা ফেরতের বিচার চাই।"

কোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন হোসেন ঘটনাটিকে চরম অন্যায় বলে আখ্যা দেন। তবে অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কথা না বলে ফোন কেটে দেন অভিযুক্ত আচাব।

মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ সদর থানার এসআই শাহিন জানান, অপহরণের অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft