বুধবার ১৯ আগস্ট ২০২৬
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বানে পাথরঘাটায় সভা
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ১)
বরগুনার পাথরঘাটায় সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় পাথরঘাটার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’য় বক্তারা এ আহ্বান জানান। অ্যাক্টিভিস্টা পাথরঘাটা ও আমতলীর আয়োজনে এবং এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনির প্রতিনিধি শোয়েন আহমেদ এরফান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজ শুরু হয়েছে। উন্নয়নকাজ ত্বরান্বিত করতে সবার একযোগে কাজ করা প্রয়োজন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপকূলীয় অঞ্চলের নানান জলবায়ু সংকট যেমন—ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, তীব্র সুপেয় পানির সংকট, কৃষির লোকসান ও বেকারত্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি দুর্যোগ-সহনশীল টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা, খাস পুকুর পুনঃখনন, পরিবেশ রক্ষা ও সামাজিক বৈষম্য কমানোর বিষয়গুলো প্রাধান্য পায়।

সভায় অন্যান্যদের মধ্যে চরদুয়ানী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft