বুধবার ১৯ আগস্ট ২০২৬
বেগমগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১)
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—গণিপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (৩৩) এবং আলাইয়ারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শহিদ (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গণিপুর এলাকার একটি ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft