সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস
জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ১৫৪)
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে শিশু‌দের অংশগ্রহণে জুলাই যোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি চিত্রাঙ্কন ও প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

গতকাল (৫ আগস্ট, বুধবার )সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরু‌মে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,রফিকুল ইসলাম আনছারী'র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি )এস‌ এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ , সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ,ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপি'র আহ্বায়ক, নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী,যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, জুলাই যোদ্ধা,রাকিব হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এরিক আল সামিদ ,আবু সুফিয়ান বন্ধন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা আমীর এডভোকেট কামাল কবির লিটন,পৌর আমির মাহফুজুর রহমান,এনসিপির উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক ,সাখাওয়াত হোসেনসহ আরো অনেকে। 

প্রধান অতিথি  বক্তব্যে বলেন, ৫ আগষ্ট" জুলাই গণঅভ্যর্থন ভোলার নয়, জুলাই  আন্দোলনে শহীদ ও যোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন কোন রাজনৈতিক নেতাকর্মীদের কারণে যেন এইরকম জুলাই আর কখনো না আসে।

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft