শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ৩৪৫)
দেশের বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা চলছে। এরই ধারাবাহিকতায়  সাতক্ষীরার বাজারে গেল ১৫ দিনে ৫০ টাকা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা। অস্থিরতার মধ্যে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।

প্রতি ট্রাকে রয়েছে ৯-১১ মেট্রিকটন কাঁচা মরিচ। আমদানি অনুমতির প্রথম দিনে একশো মেট্রিকটন কাঁচামরিচ আমদানী হয়েছে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন।
 তিনি বলেন, অনুমতি পাওয়ার পর পরই দশ ট্রাক মরিচ এরই মধ্যে ভোমরা বন্দর দিয়ে  দেশে এসেছে। এই মরিচ চলে যাবে দেশের বিভিন্ন বাজারে। আগামীকাল থেকেই মরিচের দাম কমে যাবে।

ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে  এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানি হবে। এতে দেশের বাজারের অস্থিরতা কেঁটে যাবে।

সাতক্ষীরা শহরের কাঁচা পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজি উৎপাদনও কমে গেছে। এর ফলে গেল ১৫ দিনে কাঁচা মরিচের দাম ছয় গুণ বেড়ে ৫০ টাকা থেকে ৩৫০ টাকায় দাঁড়ায়। আমদানি শুরু হয়েছে এখন দাম কমে যাবে।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft