রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর বদলগাছীতে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ২৬১)
নওগাঁর বদলগাছীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে মুক্তিনগর দাখিল মাদ্রাসায় ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন।

মাদ্রাসা সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, দুদক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিলের  মাধ্যমে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে তিনি মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির বোতল, কলম ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। 

দোকানদারহীন এই ব্যতিক্রমী স্টোর চালুর বিষয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এই দোকান থেকে তারা নিজ দায়িত্বে পণ্য কিনে সততার সাথে বাক্সে টাকা জমা দেয়। এর মাধ্যমে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার সঙ্গে চলার শিক্ষা পাচ্ছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মনিরুজ্জামান বলেন,  সততা স্টোরটি যেমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা মেটাবে, তেমনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানে ভূমিকা রাখবে। এমন উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের পক্ষ হতে দুদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন বলেন, এটি একটি অত্যন্ত মহৎ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সততা ও নৈতিক শিক্ষা অর্জিত হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সততা স্টোর’-এর কোনো দোকানদার থাকে না; পণ্যের গায়ের মূল্য দেখে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সততার সাথে নির্ধারিত বক্সে পণ্যের মূল্য পরিশোধ করে। এটি নৈতিকতা গঠনে দারুণ একটি মাধ্যম।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft