মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
শ্রীবরদীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১:২৩ পিএম  (ভিজিট : ৪৪৭)
শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়া (২১) কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে র‍্যাব-৭, সদর কোম্পানি, পতেঙ্গার সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের নিকট আত্মীয়। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগীর মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তিনি দাদির কাছে ছিলেন। ওই সময় দাদির অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, চলতি বছরের ৪ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অভিযুক্ত পুনরায় ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শেরপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ৮ এপ্রিল ২০২৬ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft