রবিবার ২ আগস্ট ২০২৬
‘সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য’
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১০৮)
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, দেশের সম্পদ বৃদ্ধি করা ব্যবসায়ী সমাজের দায়িত্ব। নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য।

শনিবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, অনেকে ঢালাওভাবে সব ব্যবসায়ীদের সমালোচনা করেন। কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য নয়। অনেক ব্যবসায়ী নিয়ম কানুন মেনে ব্যবসা করেন। দেশের অগ্রগতিতে তিনি তাদের অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি হয় একমাত্র ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে।

অনুষ্ঠানে তিনি পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।

অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft