সোমবার ● ২ নভেম্বর ২০২৬
সাঙ্গু নদীতে নৌকাডুবি, নিখোঁজ এক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ১১৮)
বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৩ সদস্যের একদল পর্যটক দু'টি নৌকায় বড়পাথরের উদ্দেশ্যে রওনা দেন। পথে সাঙ্গু নদীর তীব্র স্রোতে একটি নৌকা ডুবে গেলে এক পর্যটক নিখোঁজ হন।

পর্যটকরা আলীকদম  উপজেলা থেকে তিন্দু সড়ক দিয়ে ভ্রমণে যাওয়ায় তাদের পরিচয় আগে থেকে নিবন্ধিত ছিল না। ফলে নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফাযার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন স্টেশন অফিসার রহিদুর রহমান মিরা।

আজকালের খবর/এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft