সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ১, জরিমানা; জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ১৫৩)
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয় এবং জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকা‌লে উপজেলার দুর্গাপুর বাজারে পরিচালিত এ অভিযানে  মো. হারুন অর রশিদ (পিতা: মৃত সেকেন্দার আলী), সরকারপাড়া, দুর্গাপুর এলাকার বাসিন্দাকে দুই বস্তা নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৫(২)(ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম, উলিপুর থানার এএসআই নাজিমুল, পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন, মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী,ক্ষেত্র সহকারী একরামুল হক
এবং স্থানীয় জনসাধারণ।

পরে উপস্থিত সবার সামনে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft