রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে একদিনে গৃহবধূ ও যুবকের মর'দেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৫৭ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১১:০৪ পিএম  (ভিজিট : ২৮৯)
ফেনীতে একই দিনে পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত গভীর রাতে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জুরা গ্রামের ইসমাইল মাস্টার বাড়ির আবু তাহেরের ছেলে যোবায়ের হোসেন পারভেজ (৩২)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, "শুক্রবার গভীর রাতে পারভেজকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সন্দেহভাজন আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

​অন্যদিকে, একই দিন সকালে ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামে নিজ ঘর থেকে কাজল আক্তার (৩০) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাজল আক্তার ওই গ্রামের কুয়েত প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী। তাঁদের দুই ছেলে মাদ্রাসার ছাত্রাবাসে থেকে 
পড়াশোনা করে। ঘটনার রাতে কাজল ঘরে একাই ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কাজলের হাত-পা বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘরের ভেতরেই তাঁর মৃত্যু হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমিন জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একই দিনে জেলায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 আজকালের খবর/ কাওছার আল হাবীব 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft