মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৩৩৫)
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে মো. শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত হোসেন ওই এলাকার শামসুল হকের পালিত পুত্র। 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের পাঠান বাড়ি সুপার মার্কেট সংলগ্ন সড়কে শাহাদাতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

খবর পেয়ে সকালের দিকে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকার ৩ জনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মত্তগ্রামের ওসমান গনির বাড়ির মসজিদে ফজর নামাজের সময় এক মুসল্লির মোবাইলফোন চুরির ঘটনা ঘটে। ওই মোবাইলফোন চুরির সন্দেহে শাহাদাতকে বেঁধে রাখে এলাকাবাসী। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও শাহাদাত হোসেনের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে চুরির অভিযোগে এলাকায় শাহাদাতের বিরুদ্ধে মানববন্ধন করে ভুক্তভোগীরা। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft