বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালিয়াজুরীতে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৫৬ পিএম   (ভিজিট : ১৯৪)
নেত্রকোনার খালিয়াজুরীতে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কংগ্রেস- ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ জুন বুধবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি সেবার সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্বোধনী অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ অলিদুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল আলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখশেদুল হক( অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা)
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট , উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদ রানা,আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাকিল সারোয়ার,  সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, কৃষক দলের সভাপতি দেলোয়ার মিয়া, উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ ফুল মিয়া সদর ইউনিয়ন পরিষদ সদস্য রিয়াজউদ্দিন তালুকদার , উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলিফ সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং কৃষি সেবার সহজপ্রাপ্তি নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই সাথে বক্তারা, কৃষি পন্য রপ্তানি বৃদ্ধির জন্য GAP বা উত্তম কৃষি ব্যবস্থাপনার উপরও গুরুত্বারোপ করেন।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft