বুধবার ১৯ আগস্ট ২০২৬
শ্রীনগরে শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারের উদ্বোধন
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ২৮৭)
শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার’র শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উক্ত সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শবনম শারমিন লুনা। 

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft