সোমবার ৩ আগস্ট ২০২৬
যশোরে বিজিবির অভিযানে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ৪৯৫)

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ২টার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা।

এ ছাড়া জব্দ করা প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর এবং জব্দ করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft