সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
দেবীদ্বারে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে জরিমানা
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ২৯৫)
কুমিল্লার দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের যৌথ নেতৃত্বে বাজার কমিটির উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা মুদি ব্যবসায়ী বাবুল মিয়াকে ৩ হাজার টাকা এবং আমিরুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন মুদি ব্যবসায়ী হরে কৃষ্ণ সাহাকে ৫ হাজার টাকা, ইসমাঈল কবিরকে ৫ হাজার টাকা এবং খোকনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নিউ মার্কেট থেকে উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়কে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মেজবাহ উদ্দিন খোকন নামের এক ব্যক্তিকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে তারা সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft