বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে পিকআপভর্তি মদসহ গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৩২৬)
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের রুবেল মিয়া (৪৫), গুমরা গ্রামের লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আলমগীর (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় মদের একটি বড় চালান পিকআপযোগে পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাদের আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ গাড়িটি জব্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মদের বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft