সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
খালিয়াজুরীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:২২ পিএম   (ভিজিট : ১৮৫)
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুরীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, খালিয়াজুরীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।  খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অলিদুজ্জামান উপজেলা পরিষদ চত্বরে দূর্লভ প্রজাতির সোনারু গাছের চারা রোপণের  মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “পরিবেশ সুরক্ষায় ও হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাশ , উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোক্তার হোসেন,  পল্লী সঞ্চয়াক ব্যাংক ম্যানেজার , সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিপংকর দত্ত রায়, খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত বর্মণ, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিমুদ্দিন, ইংরেজি শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক মোস্তাকিম মিয়া, প্রাথমিক শিক্ষক রিপু দেব রায়, গণেশ দেব রায় শিক্ষিকা সোনিয়া নাসরিন লুবনা, ইমা চন্দ্র ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft