শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা: গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে ডিসির শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ১৫৪)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সোমবার (১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে সেগুলোর সমাধানে জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে তারা জেলা প্রশাসকের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং জনগণের কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) তানিয়া তাবাসসুমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন আসাদুজ্জামান সাদসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft