বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
শ্বশুড় বাড়ি থেকে মেয়ে জামাতার লাশ উদ্ধার!
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ২১৮)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শ্বশুড় বাড়ি থেকে আলাল উদ্দিন (৫৩)  নামে এক লোকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের মহিশ্বরণ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
 
পরিবার ও পুলিশ সূত্র জানায়, আলাল উদ্দিনের দু’জন স্ত্রী। ঢাকা থেকে দ্বিতীয় স্ত্রী সমলা আক্তারকে সঙ্গে নিয়ে শ্বশুড়বাড়ি রামচন্দ্রপুরে রবিবার রাতে বেড়াতে আসে। সোমবার সকাল ১০টার দিকে স্ত্রীর বড়ভাই সাইফুল ইসলাম সেকুল দেখেন ঘরের আড়ার (ধন্না) সঙ্গে আলাল উদ্দিনের মরদেহ ঝুলে আছে। 

 স্থানীয় লোকজনের ধারণা পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে। 

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft