সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
দেবীদ্বারে মাদক সেবনের আসরে পুলিশের হানা, আটক ৩
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ১৮০)
কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবন ও বিক্রয়কালে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামের কামাল হোসেন খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ছোটশালঘর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কামাল হোসেন খান (৪৪), একই গ্রামের আবুল কাসেম ভূঁইয়ার ছেলে মো. রনি ভূঁইয়া (২৪) এবং ইউছুফপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শামিম (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে একটি দল প্রবাসী কামাল হোসেনের ঘরে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft