সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
উলিপুরে ইসলামিক রিলিফের কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ২৫১)
বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে বুধবার (০৬ মে) বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের PRiSE (ইম্প্রুভিং প্রোটেকশন অব চিলড্রেন অ্যাট রিস্ক থ্রু সোশিও-ইকোনমিক এমপাওয়ারমেন্ট) প্রাইস প্রকল্পের উদ্যোগে কিশোরীদের দ্বারা পরিচালিত এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,  উলিপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফের প্রোগ্রাম ম্যানেজার লাকি আক্তার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম ইউসুফ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেনসহ  বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। 

প্রোগ্রামের ম্যানেজার লাকী আক্তার বলেন, এ অঞ্চলে দারিদ্রতা ও অসচেতনতার জন্য কিশোরীদের মূলধারার শিক্ষা  থেকে ঝরে পড়া এবং শিশু সুরক্ষার ক্ষেত্রে বাল্যবিবাহ অন্যতম প্রধান বাধা। 

এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজকের এই মেলার আয়োজন। বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের এই সম্মিলিত লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে আরও উল্লেখ করেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। 

তাঁরা কিশোরীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তোলা এবং বাল্যবিবাহসহ সব ধরনের ক্ষতিকর সামাজিক প্রথার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী এই মেলায় কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অংশগ্রহণ করে।  মেলায় কিশোরীদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়।

মেলার প্রথম অধিবেশনে ছিল রচনা প্রতিযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে 'প্রাইস' প্রকল্পের কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকরা বাল্যবিবাহ প্রতিরোধে প্রকল্পের ভূমিকা ও তাদের ব্যক্তিগত লড়াইয়ের গল্প তুলে ধরেন। 

এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশু অধিকার ও বাল্যবিবাহ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাল্যবিবাহের কুফল নিয়ে সচেতনতামূলক নাটক 'ফুল কেন ঝরে' ও শিশু অধিকার বিষয়ক নাটক 'যে ফুল ফোটেনি'।

মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার সম্মিলিত শপথ পাঠ করানো হয়। দিনের দ্বিতীয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft