বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
গৌরীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ২২৯)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ বিন আইয়ুব, প্রকল্প কর্মকর্তা আলা উদ্দিন, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস এবং যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা। 
এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাসের সহ-সভাপতি রুহুল আমিন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও আফিয়া আমীন পাপ্পা বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। তাদের চলাফেরা সহজ করতে সরকারের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।" 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, প্রকৃত অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের তালিকা যাচাই-বাছাই করে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও প্রতিবন্ধী ব্যক্তিকে এই সেবার আওতায় আনা হবে। হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।



আজকালের খবর/কাওছার







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft