বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে সিআরএ'র মুক্ত আলোচনা সভা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ১৪৫)
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বা বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুরে নগরীর চট্টগ্রাম শিশু একাডেমী হলে এ আয়োজন করা হয়।

১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এর মূল লক্ষ্য হলো সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিগুলো উদ্‌যাপন করা এবং বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করা। ​দিবসটির গুরুত্ব ও ​সচেতনতা বৃদ্ধিতে সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা হয়। 

সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক  আয়ান শর্মা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

পেশাগত ভাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেসব সাংবাদিক জীবন হারিয়েছেন বা লাঞ্ছিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সত্য প্রকাশে বাধা দূর করা, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএ'র সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ ও সদস্যবৃন্দ মোস্তাফিজুর রহমান, মো. রিয়াজ উদ্দীন, রতন বড়ুয়া ও শাহেদুর রহমান মোর্শেদ।

অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft