বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৭৮৯)
নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ নামক এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ শত বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিক নির্দেশনায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসানের তত্বাবধানে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।  

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দুর্গাপুর উপজেলা চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র নাসির উদ্দীন (২৮) ও তারা মিয়ার পুত্র আলী আকবর (২৫)।

থানার এস আই নুরুল ইসলাম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর আসামিদেরকে সোমবার বিকালে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft