মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ২)
“শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সাক্ষরতা আলোকিত সমাজ গঠনের প্রথম সোপান”—এই প্রত্যয়কে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার দুপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং নবীনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা  উম্মে হাবিবা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

এ সময় শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষকে সচেতন করে, চিন্তার শক্তি বাড়ায় এবং একটি জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে প্রত্যেক শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সর্বস্তরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে।

তারা আরও বলেন, নিরক্ষরতা দূর করে একটি সচেতন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে সরকার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজকালের খবর/বিএস 









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft