কুমিল্লা দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলমের পিতা হাজী মো. আলফাজ উদ্দীনের মরদেহ বাদ আসর চাপানগর কেন্দ্রীয় ঈদ মাঠে জানাজা শেষে তার নিজ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
আলফাজ উদ্দীন বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চাপানগর পূর্বপাড়া হাজী বাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর।
তার জানাজায় সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলর সাবেক সাধারণ সম্পাদক মো. মুকবল হোসেন মুকুল, সদর দেবীদ্বারের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, সাবেক পৌর মেয়র অধ্যাপক সাইফুল ইসলাম শামীম,উপজেলা ছাত্রদল নেতা মো. বিল্লাল হোসেনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়ে ও নাতী নাতনীসহ অসংখ্য বহুগুগ্রাহী রেখে গেছেন।
আজকালের খবর/বিএস