ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চীনা রাইফেলের ৯ রাউন্ড তাজা গুলি ও গুলি রাখার কাজে ব্যবহৃত একটি চার্জারসহ মো. শামীম (পরিচয় অনুযায়ী) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৭.৬২ মিলিমিটার চীনা রাইফেলের ৯ রাউন্ড তাজা গুলি ও গুলি রাখার কাজে ব্যবহৃত একটি চার্জার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শামীম কসবা উপজেলার বড়ঠুটা গ্রামের আল আমিনের ছেলে। অভিযান শেষে পুলিশ উদ্ধার করা গুলিসহ অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করে।
এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আজকালের খবর/বিএস