রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ০)
প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বাদ আছর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবার বর্গের আয়োজনে ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য এড. একেএম মাহবুবুর রহমান,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা,জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলাম মামু, শেখ তাহাউদ্দিন নাহিন, সহসংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর গেদা,শামীম রেজা শামীম, আরফানুর রহমান রেন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন- সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, রাকিবুল ইসলাম শুভ, সৈয়দ আব্দুল গফুর দারা,সাইদুজ্জামান শাকিল, আলামিন সরকার, উজ্জ্বল হোসেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম আব্দুল্লাহ্।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft