রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ০)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন—উপজেলার কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই গত শনিবার রাতে ওই তরুণী ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে বিল্লালসহ তিন যুবক মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

ঘটনাটি জানার পরপরই রাতেই ভুক্তভোগী তরুণীর কাছ থেকে বিস্তারিত শুনে অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে রোববার ভোরে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft