রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
নলডাঙ্গায় ট্রলি চাপায় এক নারীর মৃত্যু, আটক ১
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ০)
নাটোরের নলডাঙ্গায় একটি চলন্ত অটো চার্জার ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যানবাহনের চালককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর এলাকার বানী ইসরাইলের স্ত্রী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জামান জানান, গেদি বেগম পাটুল থেকে একটি অটো চার্জারভ্যানে করে নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে অটো চার্জার ভ্যানটি পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় গেদি বেগম পাটবোঝাই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে থানা-পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় ট্রলি চালককে আটক করা হয়েছে এবং ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft