রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
পূর্ববিরোধে পানবরজে ভাঙচুর ও লুটপাট
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ০)
রংপুরের মিঠাপুকুরে পূর্ববিরোধের জেরে পানবরজে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ময়নুল ইসলাম। গত ২২ অক্টোবর উপজেলার হাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের বৈরাগীরকুঠি গ্রামের মমদেল হোসেনের ছেলে ময়নুল ইসলামের সঙ্গে প্রতিবেশী রাশেদুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে রংপুর আদালতে এলসিপিআর মামলা নং ২২৯/২৬ এবং সিআর মামলা নং ৪৮২/২৬ চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ময়নুল ইসলামের অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত ২২ অক্টোবর দুপুরে রাশেদুল ইসলাম লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ তাঁর পানবরজে হামলা চালান। এ সময় পানবরজ ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। এতে চার লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ময়নুল আরও অভিযোগ করেন, রাশেদুল ইসলাম বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। সুযোগ পেলে তাঁকে হত্যা ও গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় অভিযোগ করা হয়েছে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাশেদুল ইসলামের বক্তব্য জানা যায়নি।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft