বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৫৯০)
ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর আলমদস্তার কুডিব্রীজ এলাকায়  অজ্ঞাত গাড়ির চাপায় মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন।  

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত  ৯ টার দিকে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্র গাড়িতে গন্তব্যে ফিরছিলেন ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্র। পথিমধ্যে রাজৈর আলমদস্তার এলাকায় এলে অজ্ঞাত গাড়ী ধাক্কায় ঘটনাস্থালে মারা যান ওই ছাত্র।

 নিহত মাদ্রাসা ছাত্রের বসয় আনুমানিক ১২/১৪ বছর  হবে, তার পরনে মাদ্রাসার পোশাক।  পরে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাইওয়ে পুলিশের পরিচয় সনাক্তের চেষ্টা করে। যদিও ১২ ঘন্টা পার হলেও সন্ধান পাওয়া যায়নি নিহত মাদ্রাসা ছাত্রের। নিহত মাদ্রাসা ছাত্রের মাথায় জখম থাকায় চেহারা বিকৃতি হয়ে গেছে। তাই সনাক্ত করা কঠিন হয়ে গেছে। 

রাজৈরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তবে পোস্ট মর্টেম না করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে বেশকিছু মাদ্রাসার সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিচয় সনাক্তের কাজ চলমান রয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft